বিশ্ববিদ্যালয় প্রতিনিদি: কোটা ব্যবস্থার সংস্থার এবং সরকারি চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি ও ফাঁসকৃত প্রশ্নে নিয়োগপ্রাপ্তদের প্রমাণসাপেক্ষে চাকুরিচ্যুত করে শাস্তির দাবিতে আজ (১০ জুলাই ২০২৪) দুপুর ১২ টা ৩০ মিনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সাংসদের সভাপতি সালমান রাহাত, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এনামুল হাসান অনয় প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, "শুরু থেকেই আমরা কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করার দাবি জানিয়ে আসছি। আমরা বলেছি বর্তমানে সরকারি চাকুরিতে যত শতাংশ কোটায় নিয়োগ দেওয়া হয় তার হার কমিয়ে গ্রহণযোগ্য পর্যায়ে আনতে হবে। মেধাকে গুরুত্ব দিয়ে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে যে পোষ্য কোটা রয়েছে তা বাতিল করতে হবে। আমরা মনে করি, কোটা সংস্কারের পাশাপাশি আমাদের এখন রাষ্ট্র সংস্কারের দিকেও আগাতে হবে। দুর্নীতিবাজ, লুটেরা শাসকশ্রেণিকে পরাস্ত করা ছাড়া সাধারণ জনগণের মুক্তি নাই।"
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হাসান ওয়ালী, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রিজম ফকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের নেতা শাহ সাকিব সোবহানসহ আরও অনেকে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments