ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নে রাতের আধারে প্রতিমা ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন,তার শাসন আমলে আমরা লক্ষ করেছি সকল ধর্মের মানুষ এই দেশে সমান সুযোগ ভোগ করছেন। এর আগে অনেকে ছিলেন ক্ষমতায় তাদের আমলে বিষয়টি কি ছিলো তা দেখেছি আমরা। হিন্দা মুসলিম এটা কখনো আমাদের দেশে আলাদা করে দেখা হয়নি। আমরা একে অপরের ভাই।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডি এলাকায় মন্দির পরিদর্শন করতে গিয়ে এমনি কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,আমাদের সকলের প্রিয় এমপি,আমার পিতা আলহাজ¦ দবিরুল ইসলাম এমপির নির্দেশে আজ আমি এখানে এসেছি আপনাদের কাছে। আজ আপনাদের প্রতিমা ভাংচুর হয়েছে,এতে শুধু কষ্ট আপনারা একাই পাননি,পেয়েছি আমিও। আপনাদের কষ্ট মানে আমার কষ্ট আমাদের কষ্ট। আমাদের প্রিয় নেতা আমাদের এলাকার গৌরভ এমপি দবিরুল ইসলামের নাম নষ্ট করার লক্ষেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করি।
সুজন আরো বলেন,আমি এমপির পক্ষে এটি বলতে চাই ১২টি মন্দিরের প্রতিমা নতুন করে বানানো সহ মন্দির সংস্কার করতে যা প্রয়োজন তা আমরা দেবো। সেই সাথে ১২টি মন্দিরেই ১ লক্ষ করে টাকা ১২ লক্ষ টাকা অনুদান দেয়া হবে। আপনারা আমাদের ভাই,আমারে বোন। আপনাদের প্রতিমায় হাত দেয়া কতোটা কষ্টকর সেটা আপনাদের দেখে বুঝা যায়। কিন্তু কিছু নোংড়া মানুষ আছে যারা নিজেদের ফায়দা লুটার কারনে এসব নোংড়া কাজ করে থাকে। আপনাদের সকলকে একত্রিত হয়ে থাকতে হবে,এসব অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।
বক্তব্য শেষে প্রতিমা ভাংচুর ঘটনার বিষয়ে কেউ যদি সঠিক তথ্য দিতে পাড়ে তাহলে সেই ব্যক্তিকে নগত ১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষনাও দেন আওয়ামী লীগের এই নেতা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments