সিংড়া(নাটের)প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের কথা চিন্তা করে কৃষি ভর্তুকীর ব্যবস্থা করে দিয়েছেন।আর এই ভর্তুকীর পাওয়ার কারণে কৃষকরা আধুনিক যন্ত্রপাতি অর্ধেক মূল্য ক্রয় করতে পারছে।জননেত্রী শেখ হাসিনার সঠিক গুনদর্শী নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ এগিয়ে গেছে।
প্রতিমন্ত্রী আরো বলেন শহর মানুষ যেসব সুযোগ সুবিধা পায় তা এখন গ্রামের মানুষ পাচ্ছে।প্রতিটি গ্রামে এখন পাকা রাস্তা হয়েছে।ইন্টারনেট, ওয়াই-ফাই এখন গ্রামের মানুষ ব্যবহার করছে।
শুক্রবার সকাল ১২ টায় উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সিংড়া উপজেলায় সামাজিক বনায়নের মাধ্যমে উপকারভোগীদের মাঝে আর্থিক চেক বিতরণ এবং কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, সার ও কৃষি যান্ত্রিককরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ও পাওয়ার থ্রেসার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিভাগিয় বন কর্মকর্তা রফিকুজ্জামান,সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান শেখ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা প্রমুখ।
এসময় ৩ হাজার কৃষককে কৃষি প্রণোদনা ও ১৫ জন কৃষককে কম্বাইন হারভেস্টার ও ৪ জন কৃষকে পাওয়ার থ্রেসার এবং বনায়নের মাধ্যমে ১২৪ জন উপকারভোগী, তিনটি ইউনিয়ন পরিষদ এবং তিনজন ভূমি মালিক কে মোট ৮৩ লাখ ১২হাজার ২২০ টাকার চেক বিতরণ করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments