কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় । ১০ নম্বর মহাবিপদ সংকেত বুঝতে না পারার খেসারত দিতে হয়েছে উপকূলের ১০ লক্ষাধিক নিরক্ষর মানুষের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে। ভেসে যায় গবাদি পশু, হাঁস-মুরগী আর ক্ষতিগ্রস্থ হয় মাঠ ফসল এবং অসংখ্য গাছপালা,পশু-পাখি। মুহূর্তেই পুরো উপকূল এ জনপদ পরিনত হয় জনশূন্য বিরাণ ভূমিতে। লাশের গন্ধ আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সত্তর পরবর্তী প্রজন্মের কাছে এটি ইতিহাস। ভয়াল এই দিনের কথা স্মরন করতে গেলে আজো আৎকে ওঠে উপক‚লের মানুষ।
ভয়াল এই দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে আমরা কলাপাড়াবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া সম্মিলিত নাগরিক ঐক্য জোটের সভাপতি সৈয়দ রেজা প্রমূখ।
এ সময় কলাপাড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির বলেন, এই দিনে তার পরিবারের ১৭ জনকে হারিয়েছেন। তখন খুব ছোট ছিলেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। চোখের সামনে অনেক মানুষ এবং গবাদি পশুর মৃতদেহ ভেসে গেছে। এই দিনটির কথা মনে উঠলে আজও তিনি আঁতকে উঠেন।
কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা নতুন প্রজন্ম ভয়াল ১২ নভেম্বরের ইতিহাস অনেকেই জানিনা। প্রয়াতদের স্মরণে এবং নতুনদের এই ইতিহাস জানাতে আমরা এই আয়োজন করেছি। তবে এই দিনটি উপকূল দিবস হিসেবে ঘোষণা করা হোক এমটাই তিনি দাবি করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments