ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া ভেড়ামারায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ টি ইতালির তৈরি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং দুটি ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টহল দল।
শনিবার রাত ২ টা থেকে ৫টা পর্যন্ত ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ও মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর পেস বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, এ অভিযানে সাতবাড়িয়া গ্রামে গত ১৭ জুন রাজন বনাম বাঁধন গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনায় জড়িত যুবদল নেতা বাঁধন গ্রুপের সক্রিয় সদস্য মুল আসামি মাসুম রেজা লালন (৪৪) এর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ইতালির তৈরি ১ টি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের পূর্বে আসামি পালিয়ে যায়।
এছাড়াও মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামের ওহিদুল ইসলাম মেম্বর (৫৬) এর বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে কবুতরের ঘর থেকে ২টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন লামইয়ানুল (রওশন আরা রেজিঃ) নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল এ অভিযান পরিচালনা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments