কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধানখালী ডিগ্রি কলেজ মাঠে জয়বাংলা ক্লাব এ টুর্ণামেন্ট’র আয়োজন করে। শুক্রবার বিকেলে সাড়ে ৪ টায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্ভোধন করেন। এতে দেবপুর সূর্যমূখী একাদশ ও ধানখালী কলেজ বাজার একাদশ অংশ নেয়। উভয় দলে মধ্যে ছিলো নয় জন আফ্রিকান খেলোয়ার। তাদের খেলা দেখতে মাঠের চার পাশে জনসমুদ্রে পরিনত হয়।
৯০ মিনিটের উত্তেজনা মূলক খেলার শেষ মূহুর্তে দেবপুর সূর্যমূখী একাদশকে ১ গোলে পরাজিত করে ধানখালী কলেজ বাজার একাদশ চ্যাম্পিয়ন হয়।
ধানখালী ডিগ্রি কলেজ’র সহকারী অধ্যাপক জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.বশির উদ্দিন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম, চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার, পাথওয়ে নির্বাহী পরিচালক মো.শাহিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধা, ধানখালী কলেজ বাজার একাদশের পরিচলক গাজী রাইসুল ইসলাম রাজিব, দেবপুর সূর্যমূখী একাদশের পরিচালক অমিনুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টটি পরিচালনা করেন জয় বাংলা ক্লাবের সাধারন সম্পাদক মো. জয়নাল মৃধা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments