দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইরফান (৩৪) ও আসিফ (২৪) নামে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে এবং আসিফ পার্শবর্তী মৌবাড়ীয়া গ্রামের মো. জামাল মোল্লার ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শ্যামনগর বাজার এলাকায় স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলে থাকা ইরফান ও আসিফ নামে দুই যুবক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দু’জনই মারা যায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন দাবী না থাকায় ময়না তদন্ত ছাড়ায় তাদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক স্টিয়ারিং গাড়ীটি জব্দ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments