রাহাদ সুমন,বরিশাল: বরিশাল জেলার হিজলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের ঘটনায় দুইজনেরর মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। পাশাপাশি প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হিজলাপ উজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা কবীর আকন ও জব্বার বেপারি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোখলেচুর রহমান বাচ্চু জানিয়েছেন, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের খাদিজা নামের ওই তরুণী বাড়ি ফেরার পথে পাশের একটি বাগানে ধর্ষিত হন। ধর্ষণের পর তাকে হত্যা করে খালের মধ্যে লাশ ফেলা হয়। ঘটনার পর খাদিজার মামা, মোক্তার হোসেন রাড়ী, থানায় মামলা করেন।
পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে এবং তদন্ত শেষে চার্জশিট আদালতে প্রেরণ করে। আদালত মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আজ এ রায় প্রদান করেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments