পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
গত ২৬ জুলাই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গ্রুপ-২-এ তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থীর বদলে প্রক্সি দিতে গিয়ে আটক হন রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থী বায়েজিদ খান। বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে প্রক্সিচক্রের হোতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক তন্ময়ের নাম।
বায়েজিদ খানের দেওয়া তথ্যমতে, তন্ময়ের নির্দেশে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়েছেন বায়েজিদ খান। পরে এ ছাত্রলীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে বিগত কয়েক বছরে প্রায় ৪২ লাখ টাকা লেনদেনের প্রমাণ মেলে।
পরে গত ১৭ আগস্ট তন্ময়সহ বহিষ্কৃত চারজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি,অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট তাঁদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও আটক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মা রেহেনা বেগম তাঁদের নামে নগরীর মতিহার থানায় পৃথক দুটি মামলা করেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদ তন্ময়সহ চারজনকে বহিষ্কার করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments