নিতিশ চন্দ্র বর্মন: পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর শাহিদা বেগম (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন । শাহিদা বামনপাড়া গ্রামের হারুনের মেয়ে ও হাজি সফির উদ্দীন মহিলা স্কুল এন্ড কলেজের ছাত্রী।
শনিবার (১৫ জুন) সকালে সদরের হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ইসমাইল হোসেন বলেন, ‘শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয় শাহিদা। এর পর দিনভর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তার বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ির কিছু দূরে তাদের নিজস্ব পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল করেন।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, ‘ওই পরীক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments