মধ্যপ্রাচ্য সংঘাত
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি অবশেষে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল প্রায় ৭টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকায় এসব যাত্রী দুবাইয়ে আটকা পড়েছিলেন। পরে বিশেষ ব্যবস্থায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ফেরত আসা যাত্রীদের মধ্যে বেশিরভাগই কর্মজীবী প্রবাসী এবং স্বল্পমেয়াদি ভিসায় থাকা বাংলাদেশি নাগরিক। বিমানবন্দরে অবতরণের পর প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ গন্তব্যে রওনা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় আকাশপথে চলাচলে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments