স্টাফ রিপোটার: ওষুধের দোকান খোলা রাখার সময় বেঁধে দিয়ে সরকার জনগণের চিকিৎসার অধিকারও কেড়ে নেয়ার ব্যবস্থা করছে। তারা জনগণকে সবদিক থেকে জিম্মি করতে চায়।
মঙ্গলবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, মানুষ দিনরাতের কোন সময়ে গুরুতর অসুস্থ হবে, এ কথা কেউ বলতে পারে না। গভীর রাতে অসুস্থ হলে তখনই তাঁর ওষুধের দরকার হতে পারে, অস্ত্রোপচারের জন্য ওষুধসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হতে পারে। কিন্তু দক্ষিণ সিটি করপোরেশন বলেছে, ওষুধ যা কেনার রাত ১২টার আগে কিনে রাখতে হবে। হাসপাতালের রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ রাত দুইটার আগে কিনে রাখতে হবে। মানুষ কখন অসুস্থ হবে, কখন ওষুধ কিনবে, কখন ওষুধ খাবে - সেই সময় বেঁধে দেয়ার কোন এখতিয়ার নেই সরকারের। জনগণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব তাদের। এই সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ধ্বংস করেছে তা করোনা মহামারিতে স্পষ্ট হয়েছে। এক স্বাস্থ্য বিভাগের দূর্নীতির মাধ্যমেই এই সরকার এবং তাদের মদদপুষ্টরা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। আর এখন বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ের নামে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ ক্রয়ের সময়সীমা বেঁধে দিচ্ছে। নিজেদের ব্যর্থতার দায় এখন জনগণের উপর চাপাচ্ছে দূর্নীতিবাজ সরকার।
অবিলম্বে এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা। তিনি বলেন, সীমাহীন লুটপাট, দূর্নীতি, বিদেশে অর্থ পাচারের মাধ্যমে অবৈধ ক্ষমতাসীন সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের হাতে মানুষের জীবন নিরাপদ নয়। এই সরকার দেশের অর্থনীতিকে দেউলিয়া করেছে। আর তাদের দেউলিয়াত্বের বোঝা জনগণের উপর চাপাচ্ছে। দেশকে বাঁচাতে হলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে এই দূর্নীতিবাজ, জালিম সরকারের পতন ঘটিয়ে জনগণের প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments