সাইফুল ইসলাম শিশির: ট্রেনিং শেষে বিডিআর সদর দপ্তর পিলখানায় এসে যোগদান করে রাশেদ। গত ছয় মাস কঠিন শৃংখলার মধ্যদিয়ে সে ট্রেনিং কাল পার করেছে। বাম-ডানে তাকানোর কোন সুযোগ ছিল না। এক্কাগাড়িতে ঘোড়া জুড়ে দেবার আগে চোখে ঠুলি পরিয়ে দেয়া হয়। যেন ঘোড়া শুধু সামনে দেখতে পায়। ট্রেনিং কাল ঠিক তেমনি। কথায় আছে 'কানা ঘোড়া সোজা দৌড়।'
হালিশহর চট্টগ্রামে ট্রেনিং কালে রাশেদ বিশেষ পারদর্শীতার স্বাক্ষর রাখে। ফায়ারিংয়ে পুরো ব্যাচের মধ্যে দ্বিতীয় এবং সেরা স্পোর্টস ম্যান এর খ্যাতি অর্জন করে। ভলিবল, ক্রিকেটে ছিল তার দুর্দান্ত পারফর্মেন্স। কর্তৃপক্ষ তার নাম বিডিআর জাতীয় দলে অন্তর্ভুক্ত করা জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে।
৩০ ডিসেম্বর, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে রাশেদের ডিউটি পড়ে। ইতোপূর্বেই তার ট্রেনিংউত্তর ছুটি অনুমোদন করানো আছে। দীর্ঘদিন ধরে বাড়ি যাওয়া হয়নি। বাবা-মা, ভাই- বোন সেই কবে থেকে পথ চেয়ে আছে। রাশেদের মনের ভিতর উঁকি দেয় কৈশোর যৌবনের দক্ষিণা জানালা- শাহাগোলা।
তিন দিনের ছুটিতে বাড়ি আসে। বাড়ি বলতে তাদের মাত্র ছয় শতক জমির উপর একখণ্ড ভিটেবাড়ি। ক্যানেস্তারা টিনের ছোট ছোট দুখানা ঘর, টালির তৈরী একচিলতে রান্না ঘর। বৃষ্টি বাদলে পানি চোয়ায়। জোড়া- তালি দিয়ে কোন মতো চলছে সেই কবে থেকে। বাড়ির পাশে এক টুকরো পতিত জমি আছে। রাশেদের ইচ্ছা এরপর ছুটিতে এলে সেখানে মাটি ভরাট করে ঘর উঠাবে।
মেঝেতে পাটি পেতে রাশেদ খেতে বসেছে। মা তার পাশে বসে খাবার তুলে দিচ্ছে আর বাতাস করছে। স্বল্প সময় করে বাড়ি আসার জন্য মায়ের অভিযোগ- অভিমানের যেন অন্ত নেই।
না আসলেই হতো? একদু'দিনে কোনটা রেখে কোনটা খাওয়াবো? এতো কম সময়ে কী আর ভালোমন্দ খাওয়ানো যায়? শুধু মায়া বাড়ানো।
১৫ জুন ২০২১ খ্রিস্টাব্দ
থানা রোড, সিরাজগঞ্জ।
*মতামত বিভাগে প্রকাশিত সকল লেখাই লেখকের নিজস্ব ব্যক্তিগত বক্তব্য বা মতামত।
মানিক লাল ঘোষ:বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ মহাকাব্য ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ১৮ মিনিটের সেই অলিখিত বক্তৃতা কেবল একটি ভাষণ ছিল না, সেটি ছিল একটি পরাধীন জাতির ...
খোন্দকার মাহ্ফুজুল হক:বাংলাদেশের সংবিধানে নাগরিকের জীবনরক্ষার অধিকার স্বীকৃত। সেই আলোকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি গুরুতর জনস্বাস্থ্য এবং স ...
আতিকুল ইসলাম টিটু: বিশ্ব রাজনীতি এখন এক রূপান্তরপর্বে। একক মেরুকেন্দ্রিক আমেরিকান আধিপত্যের যুগ চ্যালেঞ্জের মুখে; চীন-রাশিয়ার নেতৃত্বে বহুমেরু শক্তির উত্থান দৃশ্যমান। কিন্তু হেজেমনিক শক্তি তার প্রভাব ...
মানিক লাল ঘোষ:দোল পূর্ণিমা বা বসন্তোৎসব বাঙালির জীবনে কেবল রঙের উৎসব নয়, বরং এটি এক গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। বাংলার ঋতুচক্রের শেষ উৎসব বসন্তের এই দোল পূর্ণিমা। একদিকে যেমন এর প ...
সব মন্তব্য
No Comments