কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছে। এরা হলো জেলে জহির হোসেন (৫৫), শহিদুল (৩০) ও সাইফুল ইসলাম (৩০)। এরমধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। এসময় ট্রলারের পিছনের কিছু অংশ পুড়ে যায়। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে আড়ৎ ঘাটে ফারুক মাঝির ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অগ্নিদগ্ধদের তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। জেলে জহির হোসেনের অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।
ফারুক মাঝি বলেন, সকালে আমরা সবাই ট্রলারেই ছিলাম। রান্না করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এসময় ট্রলারের পিছন আগুন দেখতে পাই। তাৎক্ষণিক দৌড়ে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। ট্রলারের বেশি ক্ষয়ক্ষতি না হলেও আমাদের তিন জেলের অগ্নিদগ্ধ হয়েছে। এরমধ্যে জহির গুরুতর বেশি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ রোগীর শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। বাকিদের চিকিৎসা সেবা প্রদন করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments