বেলাল হোসেন ঠাকুরগাঁও: খোলা বাজারে রাসায়নিক সারের অভাবে কৃষকরা বিপাকে পরেছে। টাকা নিয়ে ডিলারদের কাছে হন্ন হয়ে ঘুরলেও সার না পাওয়ায় আন্দোলনে নামেন প্রান্তিক কৃষক ও খুচরা ব্যবসায়ীরা। ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
আজ রোববার ১২ অক্টোবর দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচী চলাকালে ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলামসহ বক্তারা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে আলু,গম ভুট্টাসহ নানা রকম ফসল উৎপাদন করবে কৃষকরা। কৃষকের প্রয়োজন মত খোলা বাজার থেকে সার ক্রয় করতো। কিন্তু বর্তমানে খোলা বাজারে তীব্র সার সংকটের কারনে এমন অবস্থার সৃস্টি হয়েছে। ডিলারদের কাছে যে পরিমান সার বরাদ্দ পেত না তা বন্ধ করে দেয়ায় কৃষকরা সার পাচ্ছে না। ২০২৩ সালে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য ৬০ ভাগ খুচরা ব্যবসায়ীদের দিতে হবে। এটি বাস্তাবায়ন হলে সারের সংকট থাকবে না। কৃষকরা তাদের সুবিধামত সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারবে। আমরা প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতেই রাস্তায় দাড়িয়েছি। অবিলম্বে প্রশাসনের সিদ্ধান্তে খুচরা ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত সার বরাদ্দের দাবি আন্দোলনরতদের। অবিলম্বে তা কার্যকর না হলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন বক্তারা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments