নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি রেজিষ্ট্রেশন ভুক্ত বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (বিকে) আয়োজনে এবং আটোয়ারী উপজেলার ব্যবস্থাপনায় কেজি থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ কেন্দ্রের কেন্দ্র সচিবের দ্বায়িত্বে ছিলেন আটোয়ারী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মণ। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কালব এর চেয়ারম্যান জিল্লুর হোসেন সরকার, সোভা একাডেমির পরিচালক আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।
এ কেন্দ্রে উপজেলার ৭ টি কিন্ডারগার্টেনের মোট ১৮৬ জনের মধ্যে ১৮৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। বাংলা, ইংরেজি ও গণিত এ তিনটি বিষয়ে মোট একশত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments