স্টাফ রিপোটার: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে সমস্যা ব্যক্তি না, মূল প্রতিবন্ধি রাষ্ট্র। আমাদের রাষ্ট্র প্রতিবন্ধি হয়ে গেছে। আজকে সরকার প্রধান বলছেন, আপনারা আন্দোলন করেন, আন্দোলন শেষে আপনারা আসেন; আমি আপনাদের চা খাওয়াবো। সেখানে আন্দোলনে মাত্র রাস্তায় নেমেছে। পুলিশ গুলি করে দিলো। এটা কখনো কোনো সুস্থ্য লোকের কাজ হতে পারে না।
বুধবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ আর্থ- সামাজিক ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবীদের কাজের যথাযথ সামাজিক মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যৎ স্বেচ্ছাসেবীদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে এইচ. আর.এ ফাউন্ডেশন, ইউকে -এর পক্ষ থেকে "স্বেচ্ছাসেবী সম্মাননা পুরষ্কার " এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতিবন্ধীতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্য এইচ. আর. এ ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্রের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। একই সঙ্গে ৩৯ স্বেচ্ছাসেবী ও সংগঠনকে সম্মাননা পুরষ্কার দেওয়া হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাস্ক সংকর ধর, লন্ডন প্রবাসী শেখ মফিজুর রহমান।
জাফরুল্লাহ বলেন, আজকে প্রতিবন্ধিতা উনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) চারিপাশে যারা আছে এমনভাবে ঘিরে ধরেছে যে তারা ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া আইনকে যথাচ্ছভাবে ব্যবহার করে পুলিশ নিজেই গুলি করে দিয়েছে। আজকে রাষ্ট্রের এ প্রতিবন্ধকতার মাঝখানে আমরা আছি।
তিনি বলেন, কার্ল মার্ক্স একটা উদ্বৃতি নিয়ে একসময় বাংলাদেশের কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার একটা পোষ্টার বানিয়ে ছিলেন, সেখানে তিনি লিখে ছিলেন, সব ভালো কথা বলা হয়ে গেছে। সেটাকে কাজে পরিনত করতে হবে। আজকে কিছু লোক কষ্টে থাকবে আর আমরা অতি সুখে থাকবো সেটা হতে পারে না। সেটা আমার অজান্তে আমাকে ব্যাথা দেবে।
তিনি বলেন, আজকে শিক্ষিত বেকার থাকবে কেনো? বেকার থাকাটাও এক ধরণের প্রতিবন্ধিতা। কাজ নেই কিছু করতে পারি না। ফলে আত্মহত্যার হার বেড়েছে। এটা জাতির জন্য দুভার্গ্যজনক। এর জন্য আমাদের সকলের সম্মলিত উদ্যোগ দরকার।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাষ্ট্রের দায়িত্ব আছে। কিন্তু আমাদের রাষ্ট্র তো ফ্যাসিষ্ট রাষ্ট্র। রাষ্ট্র তো নিজেই প্রতিবন্ধি। এখানে যারা প্রতিবন্ধি আছেন আপনারা না। আজকে রাষ্ট্র আমাকে প্রতিবন্ধি করে রাখতে চায় । আমার আওয়াজ বন্ধ করে রাখতে চায়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments