ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি'র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৬ টি পদের জন্য ১৬ জন প্রার্থী মনোনীত করা হবে বলে তফসিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রিটার্নিং অফিসার অধ্যাপক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ৬ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ এবং ১০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে ১২ ডিসেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে ১৯ ডিসেম্বর সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ এবং বিকেল ৩ টায় ভোট গননা শুরু হবে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোঃ মিজানুর রহমান বলেন, নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়ন পত্র বিতরণের পর চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments