পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এক তালাকপ্রাপ্ত নারীর বাসায় বিবস্ত্র অবস্থায় এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয়রা।
ঘটনাটি ঘটে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার (১ মে) দুপুর পর্যন্ত তারা মতিহার থানার হেফাজতে ছিলেন বলে জানা গেছে।
নারীর ঘরে পুলিশ সদস্য আটক,কালেমা পড়ে বিয়ে করেছেন দাবি দুজনের আটক পুলিশ সদস্যের নাম টিএম নাছির উদ্দিন। তিনি সিরাজগঞ্জ সদরের বাসিন্দা এবং বর্তমানে রাজশাহী পুলিশ লাইনে ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত। ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে,যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা। ভিডিওর মন্তব্য বিভাগে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
নাছির ও সংশ্লিষ্ট নারী দাবি করেছেন, তারা ধর্মীয় রীতিতে (কালেমা পড়ে) বিয়ে করেছেন, যদিও তাদের বিয়ের কোনো আইনি কাগজপত্র নেই। তাদের ভাষ্য মতে, এই বিয়ের দুইজন সাক্ষী আছেন এবং যে এলাকায় তারা ভাড়া থাকেন,সেখানে মসজিদের ইমাম ও মুসল্লিরাও বিষয়টি জানেন। ওই নারী একজন তালাকপ্রাপ্ত এবং বর্তমানে তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন, সেখানেই এ ঘটনা ঘটে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং নাছিরের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, তদন্তের পর প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি পুলিশের শৃঙ্খলা ও জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আশ্বাস দিয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments