সিলেট অফিস: বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা ও পরিবেশ বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় বাড্স কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধরিত্রী রক্ষায় আমরা ( ধরা) , প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ ও খোয়াই রিভার ওয়াটারকিপার এই কর্মসূচির আয়োজন করে।
কবি ও পরিবেশ সংগঠক তাহমিনা বেগম গিনি' র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিবেশ সংগঠক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ ও বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের সমন্বয়কারী সজীব চন্দ্র গোপ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদা আক্তার, জেরিন খানম স্বর্ণা, রাদিয়া আবেদীন মাইশা প্রমুখ।
বিশ্ব নদী দিবস ২০২৩ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের জন্য নদী বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উল্লেখ্যযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments