রাজশাহী অফিস : রাজশাহীর চারঘাটে গ্রাম্য চিকিৎসককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল মান্নান (৬০)। তার বাড়ি কানজগাড়ি গ্রামে।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
পরিবারের সদস্যদের বরার দিয়ে ওসি জানান, মাঝে মধ্যে তার বাগানের কলা চুরি যাচ্ছিল। রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশে কলা বাগানে যান। দীর্ঘ সময় না আসায় বাড়ির লোকজন কলাবাগানে গিয়ে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তার গলাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments