জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ কর্তৃক আয়োজিত ফিন্যান্স ফেস্ট ২০২৩ এর স্মারকগ্রন্থ “সেন্স অব রিটার্ণ” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ২৪নং কক্ষে অনুষ্ঠিত হয় উক্ত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রথমবারের মতো প্রকাশিত ম্যাগাজিন সেন্স অব রিটার্ণের সম্পাদনা করেন বিভাগের শিক্ষার্থী মো. নাছির উদ্দিন শিকদার ও মুহসানা শাফিকা।
সেন্স অব রিটার্ণের সম্পাদক মো. নাছির উদ্দিন শিকদার বলেন, জ্ঞান এর বিস্তর জায়গায় বিচরণের একটা পথ মাত্র এই প্রকাশনা। এই প্রকাশনা আমাকে দক্ষতা ও বুদ্ধিমত্তায় সমৃদ্ধ করেছে। সম্পাদনার কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন, এই স্মারকগ্রন্থ শুধু ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগেরই নয় বরং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য মাইলফলক। টেকসই জ্ঞান, দক্ষতা, বুদ্ধিভিত্তিক সমৃদ্ধির একটি ধাপ হলো সেন্স অব রিটার্ণ নামের স্মারকগ্রন্থটি। আমি প্রত্যাশাকরি প্রতিবছর এই প্রকাশনার ধারাবাহিকতা বজায় থাকুক।
উদ্ভোধনী বক্তব্যে সেন্স অব রিটার্ণের সার্বিক তত্ত্বাবধায়ক ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. ইউসুফ হারুন বলেন, এই বিভাগে প্রতিষ্ঠা লগ্ন থেকে এটাই প্রথম প্রকাশনা। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে এমন অনন্য প্রকাশনা প্রকাশ করেছে। এই প্রকাশনা যারা সম্পাদনা করেছেন তাদের আমি ধন্যবাদ ও অভিবাদন জানাচ্ছি।
এ সময় ১৩তম ব্যাচের শিক্ষার্থী আফরা ইবনাতের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক প্রদীপ চন্দ্র বিশ্বাস, ফিন্যান্স ফেস্টের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, লেখকবৃন্দ প্রমুখ।
উক্ত ম্যাগাজিনের পৃষ্টপোষকতা করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ও গ্রিন ডেলটা ক্যাপিটাল।
উল্লেখ্য গত ২০ থেকে ২৩ সেপ্টেম্বর ২য় বারের মতো চারদিন ব্যাপী অনুষ্ঠিত হয় ফিন্যান্স ফেস্ট ২০২৩।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments