ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে মন্দিরের খুঁটির সাথে বেঁধে জয় চন্দ্র মিস্ত্রি (২৩) নামের এক প্রতিবন্ধী যুবককে অমানবিক নির্যাতনের অভিযোগে তাপস (৩০) নামের এক আসামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২ টার দিকে লালমোহন থানার উত্তর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
নির্যাতনের শিকার জয় চন্দ্র মিস্ত্রি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের শুন্যচর গ্রামের শ্যামল দাসের ছেলে।
নির্যাতনের শিকার জয়ের বাবা শ্যামল দাস জানান, একই বাড়ির তাপসের এক আত্মীয় বেড়াতে আসলে তাকে চড় মারে জয়। এতে ক্ষিপ্ত হয়ে তাপস ও অশোক বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জয়কে ধরে নিয়ে মন্দিরের খুটির বেঁধে মারধর করে। মারধরের সময় তাপসের ওই আত্মীয়ও সেখানে ছিল।
তিনি আরও জানান, জয় ১০ বছর বয়স থেকেই মানসিক প্রতিবন্ধী। ৩ সন্তানের মধ্যে সকলের বড় জয়। তার মানসিক চিকিৎসার জন্য পাবনাসহ বিভিন্নস্থানে নেয়া হয়েছে। তবুও জয়ের কোনো উন্নতি হয়নি। শ্যামল পেশায় একজন নরসুন্দর। পাঙ্গাসিয়া বাজারে তিনি সেলুন চালান। বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে তিনি বাড়ি আসেন। জয়কে এরআগেও তাপসরা বেশ কয়েকবার মারধর করেছে। তবে এবারের ঘটনা বেশ অমানবিক হওয়ায় ভিডিও করে কেউ একজন এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে দেয়।
লালমোহন থানার (ওসি) মো. মাকসুদুর রহমান বলেন, নির্যাতনের শিকার ওই যুবকের ভাইরাল ভিডিও ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নজরে আসলে লালমোহন থানাকে দ্রæত আসামী আটকের নির্দেশনা প্রদান করেন। বৃহস্পতিবার রাত ২ টার দিকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাপস নামের একজনকে আটক করেন পুলিশ। আটক
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাটের রাঁধা গোবিন্দ মন্দিরের খুঁটির সাথে বেঁধে এক যুবককে দুইজন মিলে লাঠি দিয়ে এলোপাথারী মারছে। এসময় যুবককে আর্তচিৎকার করতে শোনা যায়। বৃহস্পতিবার রাতেই পুলিশ তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments