ডেস্ক রিপোর্ট: আজ ১ আগষ্ট শোকাবহ মাসের প্রথম দিন।১৯৭৫ সালের এই মাসের ১৫ আগষ্ট বাঙালী জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। একই সাথে তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল ও রোজি কামালসহ পরিবারের ১৬ জন সদস্য ও নিকটজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এই হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর'র দুই কন্যার বড় কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেনেড ছুঁড়ে হত্যার চেষ্টা করা হয়েছে।ঐ গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি মরহুম মো. জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত ও বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী আহত হয়।
কর্মসুচি
প্রতিবারের মতো এবারও ১৫ আগষ্টকে সামনে রেখে আগষ্টের প্রথমদিন থেকেই শুরু হবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসুচি পালন করবেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসুচি দিয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments