আজ থেকে শুরু
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি-পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে সি ইউনিটের বিজ্ঞান গ্রুপের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং বিজ্ঞান ও অবিজ্ঞান গ্রুপের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের আজকের ভর্তি পরীক্ষা সম্পর্কে অবহিত করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, সি ইউনিটের সমন্বয়কারী জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য ক্যাম্পাসে কয়েকটি স্থানে অপেক্ষমাণ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেন।
সি ইউনিটের পরীক্ষায় প্রথম শিফটের ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ১৫৮ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৮৭.৯৮। দ্বিতীয় শিফটের ৬৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ হাজার ৩১০ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৮৮.৬১।
প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে পরবর্তী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনুরূপ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছে।
উল্লেখ্য, আজকের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ জন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ জনকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে ১ জনকে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অপর ৩ জনের বিষয়ে অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে আগামীকাল শনিবার এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments