রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আজাদের লাশ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনে কোস্ট গার্ডের তিন দিনের অভিযানে সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটযোগে যাত্রা করে।
বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন রিয়ানা।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা আরো বলেন, কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল কোস্টগার্ড বোটযোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টায় কোস্টগার্ড, মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের পর লাশ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
রিয়ানা আজাদ রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বিমানের সাবেক পাইলট।
পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় পড়েন রিয়ানা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments