স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি নেতা সফিকুল ইসলামের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রতিটি সন্ত্রাসী হামলার বিচার করতে হবে। কারণ, বিচারহীনতায় সন্ত্রাস বেড়ে যায়। তিনি বলেন, সফিকুল ইসলামের ওপর লোমহর্ষক হামলা মেনে নেয়া যায় না। এমন বর্বর হামলায় মানুষের মৃত্যু ঘটে, একটি পরিবার অসহায় হয়ে পড়ে। স্ত্রী-সন্তানের কান্নার রোল ওঠে। তাই হামলাকারীদের আইনের আওতায় আনতেই হবে।
সন্ত্রাসীদের হামলায় পা বিচ্ছিন্ন হওয়া পিরোজপুরের জাতীয় পার্টি নেতা সফিকুল ইসলামকে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। এসময় চিকিৎসাধীন সফিকুল ইসলামকে নগদ অর্থ সহায়তা দেন তিনি। পাশাপাশি চিকিৎসকদের সাথে সফিকুল ইসলামের চিকিৎসার খোঁজ নেন জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা এমএ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সমাজক ল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম শেখ, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামসুল আলম লিপটন, জাতীয় পার্টির নির্বাহী সদস্য মোখলেছুর রহমান বস্তু, মো: মামুন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments