স্টাফ রিপোর্টার: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের যেসব ইউনিটে সার ডিলার নেই সেগুলোতে ডিলার নিয়োগ দেওয়া হবে। পুরোনো সার ডিলাররা নতুন নীতিমালা অনুযায়ী বহাল থাকবেন, তবে বাদ যাবেন অনিয়মকারীরা।
উপদেষ্টা আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে দেশের কৃষির সার্বিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আলুর দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন ধান পঞ্চাশ শতাংশের মতো কাটা হয়েছে। মাঠের অবস্থা অনুকূলে থাকায় আমনে এবার বাম্পার ফলনেরও আশা করা যাচ্ছে। সার প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত সার মজুদ আছে, সরবরাহেও কোনো সংকট নেই, গ্যাসের দামের সাথে সারের দাম বাড়ার সম্পর্ক নেই। কৃষক সার ন্যায্যমূল্যেই পাবে।
পেঁয়াজের বাজার সম্পর্কে উপদেষ্টা বলেন, বাজারে অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে। কিন্তু দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্যের বিষয়টি বিবেচনায় রেখে সরকার আপাতত আমদানির অনুমতি দিচ্ছে না। কৃষকের স্বার্থই এখানে প্রধান। গ্রীষ্মকালীন পেঁয়াজও বাজারে চলে আসছে, আগামী মাসে পুরোদমে চলে আসলে পেঁয়াজের কোনো সংকট হবে না। উপদেষ্টা কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থায় চলমান নিয়োগ শতভাগ স্বচ্ছ হবে বলে মন্তব্য করেন।
এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments