ডেস্ক রিপোর্ট: সংবাদ প্রকাশের জেরে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাসান-উজ-জামানকে তলব করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। এ ধরনের ঘটনাকে পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা হিসেবে মনে করে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি। আজ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সমিতির নির্বাহী কমিটির সভায় বিষয়টির নিন্দা জানান সদস্যরা। তারা বলেন, তলব করার ইখতিয়ার আদালতের, পুলিশের নয়।
পরে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সমিতির সভাপতি জহিরুল হক রানা ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, কোনো সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশের তদন্তের স্বার্থে তথ্যের দরকার হলে সংশ্লিষ্ট রিপোর্টারের সাথে তদন্ত সংস্থা গোপনে যোগাযোগ করতে পারে। কিন্তু তলবের নামে চিঠি দিয়ে হাজির হতে বলা সম্পূর্ণরূপে শিষ্টাচারবহির্ভূত আচরণের শামিল। এই ধরনের প্র্যাকটিস স্বাধীন সাংবাদিকতার জন্য কোনো ভালো বার্তা বয়ে আনে না। পুলিশ ও সাংবাদিক কেউ কারো শত্রু নয়। বরং পেশাগত কাজে সহায়ক হতে পারে। তাই কোনো সাংবাদিককে হয়রানি না করে যৌক্তিক পন্থায় তথ্য যাচাই-বাছাইয়ের আহ্বান জানানো নয় বিবৃতিতে।
জানা যায়, গত ২১ এপ্রিল ২০২৫ দৈনিক ইনকিলাবে ' ৬ ঘণ্টার লুকোচুরি, অভিযোগের তীর পুলিশ কর্মকর্তার দিকে, স্বাভাবিক মৃত্যু যখন হত্যা' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ডিএমপির কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (স্পেশাল এ্যাকশন গ্রুপ) এর অতিরিক্ত উপকমিশনার (সোয়াত) সাইফুল ইসলাম স্বাক্ষরিত তলবি নোটিশে ২৮ এপ্রিল সকাল ১১টায় সাংবাদিক হাসান-উজ-জামানকে পেশাগত পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষ-প্রমাণ নিয়ে হাজির হতে বলা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments