স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরায় মাদ্রাসার নামে একজন বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে কতিপয় ভূমি দস্যুদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার সামনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের লোকজনসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে রোববার বেলা ১১ টায় সাইবোর্ড মাহমুদনগর এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার মালিক ভূমিদস্যু মুফতি ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ ও তার ভাই মাওলানা মাজহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
মানববন্ধনে এলাকাবাসী জানায়, ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার কর্নধার ও তার ভাই চিহ্নিত ভূমিদস্যু। নাশকতার মামলায় বর্তমানে মাওলানা আযহারুল কারাগারে রয়েছেন। তার ছোট ভাই মাওলানা মাজহারুলের বিরুদ্ধেও জমি সংক্রান্ত ও সরকারবিরোধী নাশকতার একাধিক মামলা রয়েছে। একইভাবে তারা ডেমরার সাইনবোর্ড মাহমুদনগরে কুমিল্লা জেলার (উত্তর) মুক্তিযোদ্ধা কমান্ডার এ আর মামুন সরকারের ক্রয়কৃত ৯ শতাংশ সম্পত্তি দখলে নিয়েছে। ইতিমধ্যে তারা ডগাইর মৌজার এস এ দাগ নং ১৫৮৭, আর এস দাগ নং ২৭০৯ ও সিটি জরিপের ১২৫৩৬ নং দাগের ও জমিতেই দ্বোতলা ভবন নির্মাণ করেছেন। অথচ ওই জমিটি বিগত ১০ বছর আগে মুক্তিযোদ্ধা এ আর মামুন সরকারের কাছ থেকে ভাড়ায় নিয়েছিল। পরবর্তীতে আযহারুল ও মাজহারুল এই মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে স্থাপনা তৈরী করেছে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে মো. খবির উদ্দিন সরকার বলেন, আমরা জমিটি উদ্ধারের লক্ষ্যে থানায় অভিযোগসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে একাধিকবার অভিযোগ জানিয়েও কোন সমাধান পাইনি।
এ বিষয়ে অভিযুক্ত ভূমিদস্যু ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ মাদ্রাসার মালিকের ছোট ভাই মাজহারুল ইসলাম মোবাইল ফোনে বলেন, জমিটি আমাদের মাদ্রাসার নামে একজন মুফতি দানপত্র করেছেন। তাই আমরা ওই জমিটি দখলে রেখেছি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments