সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে বালুগাঁও গ্রাম থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত মধ্যরাতে বকশীগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মহিলার মা, ভাই ও ভাতিজীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুগাঁও গ্রামে নিহত বাশনা বেগমের সাথে ২৯ ডিসেম্বর তার মা রশিদা বেগমের মুরগী নিয়ে কথা কাটাকাটি হয়। এর পর থেকে নিখোঁজ হয় বাশনা বেগম(৩৫)।
পরে বকশীগঞ্জ থানার পুলিশ বাশনার মায়ের বাড়ী থেকে ঘরের তালা ভেঙে রক্তাক্ত অবস্থায় বাশনার লাশ উদ্ধার করে।
এব্যাপারে বাশনার সৎ ভাই অহিদুল (৫০), ভাবী রুমি বেগম(৪০),ভাতিজী জান্নাতি (১৫), মা রশিদা বেগম (৪৩) ও ভাতিজা ইমরান(২০) কে আটক করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। নিহত বাসনার ছোট ভাই রুবেল মিয়া বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান জানান, লাশ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে। আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ চলমান আছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments