তরিকুল ইসলাম: সাতক্ষীরার দেবহাটার সখিপুরে ফিরোজা মজিদ ট্রাস্টের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে সখিপুর উদয়ন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনীয় খেলায় সখিপুর আহছানীয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন। উদ্বোধক ছিলেন ঢাকা আহছানীয়া মিশনের হেল্থ বিভাগের প্রধান ও ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ। অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের প্রভাষক ও সখিপুর আহছানীয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব, স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মাদ, সমাজসেবক আলহাজ্ব আনছার আলী, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক ও উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদ, উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। উদ্বোধনীয় খেলায় কালিগঞ্জ পাইলট ক্লাব ফুটবল একাদশ ও তিলকুড়া ফুটবল একাদশ অংশ গ্রহন করে। টাইব্রেকারে ০৪/০৩ গোল করে কালিগঞ্জ পাইলট ক্লাব ফুটবল একাদশ জয়ী হয়। খেলার ২য় রাউন শুক্রবার এবং ফাইনাল রাউন্ড আগামী শনিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments