পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি সরবরাহের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মো.জাহাঙ্গীর আলম।
শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল প্রভোস্টদের সাথে এক জরুরী সভায় তিনি এসব পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
সভায় ৬ টি আবাসিক হলের ডাইনিংয়ে ঠান্ডা-গরম পানির জন্য ফিল্টার স্থাপন এবং প্রতিটি ফ্লোরে সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন করার নির্দেশ দেন।
এছাড়া ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপিত ৬ মিলি মিটার পাইপ পরিবর্তন করে ১০ মিলি মিটার ব্যাসের পাইপ স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও তিনি রুয়েট ক্যাম্পাসে আয়রনমুক্ত পানি সরবরাহের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রস্তাবনা তৈরীর নির্দেশ দেন।
এই জরুরী সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, হল সমূহের প্রভোস্টবৃন্দ,প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments