কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতী ইউনিয়নের চর বালিয়াতলীর নদীরক্ষা বাঁধের জিও ব্যাগ ভেসে গেছে। প্রায় ৯০ শতাংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এর ফলে বসতভিটা হারানোর শঙ্কায় গ্রামবাসী। তাই দ্রæত টেকসই বাঁধ নির্মাণ করে জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। তবে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানান, নদীর পানি বৃদ্ধি পেলেই পুরো গ্রাম প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকে। প্রবল বৃষ্টি আর ঘন ঘন নিম্নচাপের কারনে নদীর ঢেউয়ের তোড়ে এ বাঁধটি ক্ষতিগ্রস্থ হয়। এর আগে সাময়িক মেরামত করলেও তাতে কোন সমাধান হয়নি। বাঁধটি পুরোপুরি বিলীন হলে পানিতে তলিয়ে বসবাস অনুপযোগী হওয়ার শঙ্কায় হাজারো পরিবার। একই সাথে অনাবাদি হতে পারে শতশত হেক্টর কৃষি জমি।
স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, জোয়ারের সময় প্রায় প্রতিটি রাতে তারা শংকায় থকেন, কখন জানি বাঁধ ভেঙে পানি ঢুকে যায়। শুধু ঘরবাড়িই নয়,তাদের কৃষিজমি ও গবাদিপশুও ঝুঁকির মধ্যে রয়েছে।
আপর এক বাসিন্দা হাবিব বিশ্বাস জানান, পূর্ণিমা আমাবস্যার জো অথবা কোন নিম্নচাপে পানি বৃদ্ধি পেলেই তাদের দূশ্চিন্তায় বেড়ে যায়। সবকিছু মিলে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বাঁধ সংলগ্ন বাসিন্দারা। দ্রæত সময়ের মধ্যে এ বাঁধটি স্থায়ীভাবে নির্মানের দাবি জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো.শাহআলম জানান, নদীর পশ্চিম তীর ভাঙনপ্রবণ। এর আগে এখানে জিওব্যাগ দিয়ে ভাঙন রক্ষা করা হয়েছে। কিন্তু চর বালিয়াতলীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। তবে তা ঠেকানোর চেষ্টা চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments