ডেস্ক রিপোর্ট: আদালতের আদেশ ছাড়া জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার মো. আলমগীর। এছাড়া ভিন্ন নাম দিয়ে এলেও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন পাওয়ার সুযোগ নেই। সোমবার (২৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ইসি আলমগীর বলেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন উচ্চ আদালতের আদেশে বাতিল হয়েছে। তাই ওই দলের ব্যক্তিরা ভিন্ন নামে আবেদন করলেও নিবন্ধন পাওয়ার সুযোগ নেই। অবশ্য আদালত কোনও আদেশ দিলে ভিন্ন কথা। সে আদেশ মানতে হবে।
জানা যায়, ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়া হয়েছিল। দলটির নিবন্ধন নম্বর ছিল ১৪। উচ্চ আদালতে এক রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়। পরে ২৯ অক্টোবর ২০১৮ সালে গেজেট হয়। তবে, উচ্চ আদালতে অবৈধ ঘোষিত দলটি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। যা এখনও নিস্পত্তি হয় নি।
ভিন্ন নামে নিবন্ধন পাওয়ার সুযোগ আছে কি না এমন প্রশ্নের উত্তরে এই কমিশনার বলেন, অন্য নামে হলেও তো জিনিস তো একই। দলের গঠনতন্ত্র যদি আমাদের সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ হয়, তাহলে তো কোনও সুযোগ
নতুন দল সম্পর্কে জানতে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তদন্ত রিপোর্ট নেওয়া হয় কি না এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, গোয়েন্দা সংস্থা নয়; আইনে আছে তদন্ত করবেন আমাদের কর্মকর্তারাই।
ইভিএমে কারচুপি নিয়ে সুশাসনের জন্য নাগরিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলমগীর বলেন, যে বলছে তাকে প্রমাণ দিতে হবে। উনি যদি আমাদের কাছে এসে দেখতে চান, জানতে চান, আমার উত্তর দেবো। উনি যদি প্রমাণ দিতে পারেন, তাহলে ইভিএমে নির্বাচন বাতিল করে দেবো। এর বাইরে কে কী বললো, তা দেখে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments