ডেস্ক রিপোর্ট : আগামী নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণার লক্ষ্যে জাতীয় পার্টির বনানী চেয়ারম্যান কার্যালয়ে পার্টির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পরিষদ (জাপা আইসিটিপি)- এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ এর অবদান, উন্নয়ন ও আগামী মিশন-ভিশন সম্পর্কে জনসাধারণের নিকট অবগতকরণ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা করা, জাতীয় পার্টির নামে গুজব,অপপ্রচার রোধকরা এবং মাননীয় চেয়ারম্যান,মহাসচিব ও দলীয় নেতৃবৃন্দের খন্ডকালীন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা,নির্বাচনের সময় জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিয়ে সক্রিয়ভাবে কাজ করবে ৬৪০০ স্বেচ্ছাসেবী জাপা আইসিটিপি এক্টিভিস্ট ।
প্রত্যেক জেলার আইসিটিপি এক্টিভিস্টদের দেখভাল ও সমন্বয়কারীর দায়িত্বে থাকবে ৩২ সদস্যের মনিটরিং টিম এবং প্রশিক্ষণের জন্য ৩২ জন মাস্টার ট্রেইনার। মাস্টার ট্রেইনারদের কাজ হবে কিভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা গতিশীল করা যায় ।
আজ সোমবার দুপুরে জাতীয় পাটির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, এটিইউ তাজ রহমান, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ ইকবাল হোসেন তাপস, ভাইস-চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম মহাসচিব মোঃ আমির হোসেন ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, হুমায়ূন খান, দফতর সম্পাদক-২ - এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু সাঈদ আজাদ খুররম ভুঞা, মোঃ আনোয়ার হোসেন, জিয়াউর রহমান বিপুল, মোঃ আলমগীর হোসেন,
জাতীয় পার্টি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি পরিষদের উপদেষ্টা খন্দকার মুহাম্মদ রেজা, আহ্বায়ক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, সদস্য সচিব আব্দুস সালাম , গ্রাফিক্স ডিজাইনার সদস্য রিপন মাহমুদ, মঞ্জুরুল ইসলাম, লরেন্স শীতল, মোঃ শরীফ, মোঃ মাহমুদুর রহমান মাসুদ, মোঃ আব্দুল হান্নান প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments