মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামান এঁর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় নির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও জাহানারা জামান এঁর সমাধীতে এবং সাড়ে ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,সহ-সভাপতি শাহীন আকতার রেণী,বীর মুক্তিযোদ্ধা নওশের আলী,সৈয়দ শাহাদত হোসেন,অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,ডাঃ তবিবুর রহমান শেখ,নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহ্সানুল হক পিন্টু,দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,শ্রম সম্পাদক আব্দুস সোহেল সহ নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং নবনির্বাচিত বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments