নাটোর প্রতিনিধি: সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে নাটোর জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা শহরে একটি মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে নাটোর প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে করে।
সমাবেশে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, সকল ধর্মের মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন নিশ্চিত করা হবে। অরাজকতা সৃষ্টিকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তারুল ইসলাম আলম,রিয়াজুল ইসলাম মাসুম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাকিব বাকি, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমগীর, জেলা পরিষদ সদস্য সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালী আক্তার বিজলী, যুবমহিলা লীগ সভাপতি আঞ্জুমান আরা পপি, নবাব সিরাজ-উদ দৌলা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদৎ হোসেন রাজিব, সৈনিক লীগ নেতা জনি প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments