উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার লিটন। আজ মঙ্গলবার বিকেল ৪ টায় সাতলা বাজারে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী মোঃ শাহিন হাওলাদারের উঠান বৈঠকে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিদের উপস্থিতিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান তিনি। এর আগে বিকেল সাড়ে ৩ টায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল খালেক আজাদের বাসভবনে এক বৈঠকে আওয়ামী লীগ নেতাদের আহবানে সাড়া দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেন খায়রুল বাশার লিটন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুছ, গৌরনদী পৌর মেয়র মো হারিছুর রহমান হারিচ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ : মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো : গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মো: শাহিন হাওলাদার, জিটিভির বরিশাল ব্যুরো চীফ, দৈনিক সাহসী বার্তার প্রকাশক ও সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ প্রমূখ। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উপজেলার ৫টি ইউনিয়নে তফসিল ঘোষনা করা হয়। মহামারী করোনা ভাইরাস বেড়ে যাওয়ার কারণে নির্বাচন স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার। পুনঃরায় একই তফসিলে আগামী ২১ জুন নির্বাচনে ভোট গ্রহনের ঘোষনা করে গণবিজ্ঞতি জারি করেন প্রধান নির্বাচন কমিশন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments