উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার কালিহাতা ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান নিজস্ব অর্থায়নে হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। ১৭জানুয়ারী সোমবার বিকেল ৪টায় কালিহাতা ইউপি সদস্যর বাড়ী সংলগ্ন প্রধান সড়কের সামনে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আকবর ফকির, কুদ্দুস সিকদার, আঃ মোতালেব হাওলাদার, সাংবাদিক নাসির শরীফ, হারতা ইউনিয়ন পরিষদের সচিব মামুন মৃধা, স্থানীয় সাহেব আলী মৃধা, গ্রাম পুলিশ আজিজুল হক হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন ছিদ্দিকুর রহমান রাড়ী, ইউসুফ ফরাজী, সোহেল ঘরামী,সবুজ হাওলার, আমির হাওলাদার প্রমূখ। এই প্রথম কালিহাতা ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মাওলানা বজলুর রহমান নিজস্ব অর্থায়নে ১৫০ জন হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments