স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল নৌরুটে নৌপুলিশের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আজ ঢাকায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌযান চলাচল পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনার নিমিত্ত সভায় উপদেষ্টা এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এম ভি আল-বাখারা জাহাজে নিহত সাতজনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উপদেষ্টা বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হয়েছে। তিনি বলেন, মানবিক কারণে সরকারের পক্ষ থেকে জাহাজে সাত খুনের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। ইতোমধ্যে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে র্যাব। খুনের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশের অর্থনীতি সচল রাখতে নৌপরিবহন সেক্টরকে চালু রাখার জন্য উপদেষ্টা আহ্বান জানান। তিনি নৌপুলিশকে দুর্ঘটনাপ্রবণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব, নৌপরিবহন সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশ কোস্টগার্ড, শ্রম অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ- বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ হেডকোয়ার্টার, নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments