সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মুরগি পালনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রাণীসম্পদ হলরুমে এ প্রশিক্ষণ দেয়া হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইখতেখারুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, নির্বাহী সদস্য মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের পাইকপ্রহরী মুরগি পিজি ও চামারী ইউনিয়নের গোলকপাড়া মুরগি পিজির ৬০ জন সদস্যকে এ প্রশিক্ষণ দেয়া হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments