আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ২জন নিহত এবং আহত হয়েছে আরো ২০ জন। এ সময় কমপক্ষে ৫ টি দোকান লুটপাট হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো মিজানুর রহমান ও শ্রাবণ।
পুলিশ ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, শেরপুর পৌর শহরের গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে দুই মহল্লার লোকজন রাত সাড়ে ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গৌরীপুর মহল্লার ট্রলি চালক মিজানকে খোয়ারারপাড় শাপলা চত্বর এলাকার লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর আহত শ্রাবনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যান্য আহতরা শেরপুর ও ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছে। তবে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments