মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী রেলস্টশনে দুই ট্রেনের ৬টি টিকিটসহ কালোবাজারী হাবিবুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এই ৬টি টিকিটের আসন সংখ্যা সাতটি। টিকিটগুলো ধুমকেতু ও পদ্মা এক্সেপ্রেস ট্রেনের। তবে বেশিরভাগ টিকিট ধুমকেতু এক্সেপ্রেস ট্রেনের বলে পুলিশ জানায়।
সোমাবার সন্ধ্যা সাড়ে সাতটায় টিকিট বিক্রির সময় হাতেনাতে হাবিবুরকে গ্রেফতার করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত হাবিবুর রহমান রাজশাহী নগরীর শিরোইল কলোনীর আবদুল হাকিম সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এএসআই উজ্জ্বল আলী জানান, তিনি চিহ্নিত টিকিট কালোবাজারী। তাকে দীর্ঘদিন থেকে নজরদারিতায় রাখা হয়েছিল। সোমবার সন্ধ্যায় তাকে রেলওয়ের ওভারব্রিজের কাজে জসিম উদ্দিন নামের এক ব্যক্তির কাছে টিকিট বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় তার থেকে ৬টি টিকিট উদ্ধার করা হয়। এই ৬টি টিকিটে সাত আসন আছে। এছাড়া জসিম উদ্দিন হাবিবুরের থেকে চারটি টিকিট কেনার কথা জানায়। আর বাকি টিকিগুলো তার কাছে ছিল। হাবিবুরকে তল্লাশি করে এই টিকিটগুলোও উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে হাবিবুর ও টিকিট ক্রেতা জসিম উদ্দিন পুলিশকে জানান, টিকিটের মূল্য ৩৪০ টাকা। কিন্তু কালোবাজারী হাবিবুর ক্রেতা জসিমের থেকে একটি টিকিটের দাম নিচ্ছেন ৬৫০ টাকা। তাহলে একটি টিকিটের জন্য ৩১০ টাকা বেশি নিচ্ছেন হাবিবুর।
গ্রেফতারকৃত হাবিবুরকে রাজশাহী রেলওয়ে জিআরপি থাকায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments