কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এমপি পর্যটন কেন্দ্র সাগর কন্যা কুয়াকাটার সৈকতে দাঁড়িয়ে দেখলেন সূর্যাস্তের মনলোভা দৃশ্য। আর সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন। রবিবার শেষ বিকেলে এমন দৃশ্যই তাঁর ফেইসবুক পেইজে লাইভ করেছেন তিনি। এছাড়া সমুদ্রের জলরাশি ও তীরে আছরে পরা একের পর এক ছোট ছোট ঢেউ অবলোন করেছেন। এসব দৃশ্য বেশ কিছু সময় খালি পায়ে দাঁড়িয়ে উপভোগ করেন ও ছবি তুলেন মন্ত্রী। এর আগে দুপুর ২টায় শিক্ষা মন্ত্রী সড়ক পথে কুয়াকাটা একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।
রাতে শিক্ষা মন্ত্রণালয়ের “চুড়ান্তকরন বিষয়ক রিট্রিট কর্মশালায়” অংশগ্রহণ করে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের কথা রয়েছে। তার সাথে সফরসঙ্গী ছিলেন একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মহাপরিচালক প্রফেসর নেহাল আহম্মেদ। সোমবার দুপুর ২টায় কুয়াকাটা ত্যাগ করবেন বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments