পিরোজপুর অফিস : হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুজ্জামান আলম (পিতা: মৃত মফিজুর রহমান শেখ) কে রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৩ নভেম্বর) রাত ৮ টায় র্যাব-৮, সিপিএসসি বরিশালের নির্দেশনায় র্যাব-৩, সিপিসি-২, মগবাজার, ঢাকার সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। র্যাব-৮ সূত্র জানায়, জেলার পিরোজপুর সদর উপজেলার শাসরিকতলা ইউনিয়নের মাথা বেড়া এলাকার আসামি আসাদুজ্জামান আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুরানা পল্টন এলাকায় অবস্থানের তথ্য পেয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব আরও জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার এবং মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও প্রতারকচক্র দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের নিরাপত্তা নিশ্চিতে এসব কার্যক্রমের মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। গ্রেফতারের পর আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনা র্যাবের অগ্রাধিকারমূলক দায়িত্ব। ভবিষ্যতেও অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments