রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ৩দিনব্যাপি প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে এসএমসির সভাপতি ও সদস্য সচিবদের ভূমিকা শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১টায় ইউআরসি মিলনায়তনে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। বিশেষ অতিখি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,ইউআরসির ইন্সট্রাক্টর জাহাঙ্গির হোসেন ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর (ইউডিএফ) সুশান্ত কুমার বিশ্বাস। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় দিনভর অনুষ্ঠিত এ কর্মশালায় এছাড়াও বক্তৃতা করেন বানারীপাড়া প্রেসক্লাব ও জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাহাদ সুমন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবর রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments