ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ওয়ালটন ২য় জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭, বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১ শুরু হয়েছে আজ।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ১২-১০ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ৭-৫ গোলে এগিয়ে ছিল।
দিনের অপর দুই ম্যাচে জয়লাভ করেছে যথাক্রমে পঞ্চগড় ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৪৪-০২ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-০৩ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে।
এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
প্রতিযোগিতায় ৭টি জেলা ক্রীড়া সংস্থা অংশ নিচ্ছে। অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে :- পঞ্চগড়, জামালপুর, নওগাঁ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments