মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সালমান হোসেন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার দেবিপুর-শ্যামপুর রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইকেল আরোহী স্কুলছাত্র দেবিপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
অকালে পুত্র হারানোর শোকে কাতর রহিদুল ইসলাম জানান, সালমান শনিবার সকাল ১০টার দিকে সকালের খাবার না খেয়েই সাইকেল নিয়ে ‘আসছি’ বলে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে কিছু দুরে দেবিপুর মহাবিদ্যালয়ের সামনে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সালমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে খবর দেয়। এই বলেই বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি।
এদিকে, স্কুলছাত্র সালমানের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সহপাঠী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, দেবিপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় একজন শিশু মারা গেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। স্কুলছাত্রের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তি অভিযোগ করলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments