ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: হত্যাকান্ডের সাথে আওয়ামীলীগ নেতাদের জড়িয়ে সম্প্রতি জাতীয় সংসদে সংরক্ষিত নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগমের দেয়া ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদে ও আওয়ামীলীগ নেতা এ.কে.এম. ইকবাল আজাদ হত্যা মামলায় নির্দোষদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানবন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল রবিবার দুপুরে সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এসময় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে উচালিয়া পাড়া পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। পরে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ২০১২ সালের ২১ অক্টোবর সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ.কে.এম ইকবাল আজাদকে একদল দুষ্কৃতিকারী নির্মম ভাবে হত্যা করে। আমরা সবাই এ হত্যাকান্ডের বিচার চাই। তবে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের ত্যাগী নেতাদের এ হত্যা মামলায় জড়িয়েছে। আমরা মামলার পুনঃ তদন্ত করে নির্দোষদের মুক্তির পাশাপাশি হত্যাকান্ডের সাথে প্রকৃত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। সে সাথে গত মাসে জাতীয় সংসদে ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) ওই হত্যাকান্ডের সাথে আমাদেরকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার অন্যতম কুশীলব তাহের উদ্দিন ঠাকুরের বিশ্বস্থ সহযোগী ও তৎকালীন শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুল খালেক’র পুত্রবধূ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদকে জাতীয় সংসদের সদস্য পদ থেকে এবং বাংলাদেশ আওয়ামীলীগ থেকে অপসারণের দাবি করেন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বিসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments